মানুষকে কী চালায়, তা নিয়ে আপনার বিশেষ কৌতূহল, তেমনই রহস্যময়, নিষিদ্ধ, গোপন ও মনস্তাত্ত্বিক সব কিছু নিয়েও। মানুষ বিশ্লেষণ করে তাদের উদ্দেশ্যের তলায় পৌঁছোনো এবং কৌশল তৈরিতে আপনি চমৎকার। অর্থ, চিকিৎসাবিদ্যা এবং গবেষণা ও অনুসন্ধান লাগে এমন বিষয়ে আপনার মাথা ভালো চলতে পারে।
আপনার প্রবল প্রভাববিস্তারী ক্ষমতা (যা সাবধানে ব্যবহার করা উচিত) নিয়ে আপনি কর্তৃত্বের সঙ্গে কথা বলেন, আর অন্যেরা শোনে। আপনার মনে হয়, আমরা যা করি ও যা অনুভব করি তার সবেরই একটা উদ্দেশ্য আছে। আপনার মন প্রখর, অনুসন্ধিৎসু ও ভেদক, আর কৌশল তৈরি এবং তা অন্যকে বুঝিয়ে বলায় আপনি অসাধারণ।