তর্ক আপনার খুব প্রিয়, যদি কেবল নিজের ভাবনা ও মতের আরও কাছে পৌঁছোনোর জন্যও হয়। অন্যের সঙ্গে ভাবনা আদানপ্রদান আপনাকে সিদ্ধান্তে পৌঁছোতে সাহায্য করে, যদিও নির্দিষ্ট সিদ্ধান্তে আসা আপনার পক্ষে যন্ত্রণাদায়কভাবে কঠিন হতে পারে। মুদ্রার উল্টো পিঠটাও আপনি দেখতে পান, তবে প্রায়ই আপনি ইচ্ছে করে বিরুদ্ধ পক্ষের হয়েই কথা বলেন।
সঙ্গীর সঙ্গে কথা বলার জন্য আপনার তৃষ্ণা, আর নিজের ভাবনা ও মতের জন্য শ্রোতাও আপনি ভালোবাসেন — তবে বিশেষত একজনের শ্রোতা, কারণ মুখোমুখি একের সঙ্গে একে কথা বললেই আপনি প্রাণ ফিরে পান। আকর্ষণীয় টুকরো খবর, নতুন ভাবনা ও উদ্দীপক আলাপ দিয়ে সম্পর্ককে জীবন্ত ও প্রাণবন্ত রাখতে আপনি বেশ দক্ষ। যোগাযোগের সুতো সাময়িকভাবেও ছিঁড়ে গেলে সম্পর্কে আপনার একঘেয়েমি এসে যায় সহজেই।
আপনি এমন সঙ্গীদের টানতে পারেন যাঁরা খুব একটা আন্তরিক নন কিংবা রীতিমতো দ্বিমুখী। এই ধারা ভাঙতে হলে সম্পর্কে ছক কষা ও অতিরিক্ত বিশ্লেষণ এড়িয়ে চলার চেষ্টা করুন। সম্পর্ক ও বিবাহ নিয়ে কথা বলতে ও তা বিশ্লেষণ করতেও আপনি ভালোবাসতে পারেন। সঙ্গী বা ঘনিষ্ঠ বন্ধুর দেওয়া নতুন দৃষ্টিভঙ্গিতে আপনি আনন্দ পান।
---